দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ সাহাসহ দুজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা শিমুলতলী সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধের কারণে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
কর্মসূচি চলাকালে ডুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, রামকৃষ্ণ সাহার মত একজন মেধাবী শিক্ষকের অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ কখনো সম্ভব নয়, তবে ভবিষ্যতে এ ধরনের ক্ষতির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের টঙ্গীতে প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রবীন্দ্রনাথ সাহার ছেলে রামকৃষ্ণ সাহা ও পাঠাও চালক দিদার আদেল দিপু মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।