দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসিবুল ইসলাম শিহাব রাজধানীর কামরাঙ্গী চর এলাকার এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপলী) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি মহল্লার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে গতকাল (মঙ্গলবার) রাতে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে বিকেল হয়। কিন্তু, সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে এক সহপাঠি ডাকাডাকি করে। কিন্তু, কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাসুল সামদানী আজাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তার মৃত্যুতে পরিবার ও পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
এফএইচ