দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটায় দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, উপজেলা মথরপাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম (২১) ও মো. মোমিন মিয়া।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোনারপাড়া এম ইউ সিনিয়র মাদরাসা কেন্দ্রে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অভিযোগে মোমিন মিয়া ও শফিকুল ইসলামকে আটক করা হয়। তারা মথরপাড়া দাখিল মাদরাসার ছাত্র মানিক মিয়া ও রাকিব মিয়া হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, পরীক্ষা চলাকালে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেবি