দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিঠু মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়া মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, একটি চুরি মামলায় মিঠু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গত শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মিঠু মিয়া। রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।
তিনি আরও জানান, মিঠু মিয়ার বুকে ব্যথা ছাড়াও কিডনির সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।