দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন প্রভাত চন্দ্র বর্মণ।
নিহত প্রভাত চন্দ্র বর্মণ শিমূলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক প্রভাত ঋণগ্রস্ত থাকায় পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারেও বিবাদ চলছিল। এসব নিয়ে দুঃশ্চিতা ও হতাশায় ভুগছিলেন। এ থেকেই আত্মহত্যা করতে পারেন বলে অনেকে মনে করছেন।
এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। তারপরও তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরএ