দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় মারজিনা পারভিন রিনির (৩২) মৃত্যুর বিচার চাইলেন অবুঝ শিশু ও নিহতের স্বজনরা। ডাক্তার ও হাসপাতালের ভুলে এই নারীর মৃত্যুর প্রতিবাদে ও শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে শিবপুরের সর্বসাধারনের ব্যানারে কলেজ গেইটচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
নিহত মারজিনা পারভিন রিনি (৩২) শিবপুর বান্দারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খানের মেয়ে।
মানববন্ধনে ভুল চিকিৎসায় নিহত মায়ের বিচার চেয়েছেন অবুঝ সন্তান মিসর। সে কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার মাকে ফিরিয়ে দেন। আমি মায়ের কাছে যাব। আমার মায়ের মৃত্যুর বিচার চাই। ডাক্তারের ফাঁসি চাই।
মানববন্ধনে বক্তারা জানায়, ডাক্তার মাসুদ মান্নান জেসনের ভুল চিকিৎসায় রিনির মৃত্যু হয়েছে। তার বড় ধরনের কোনো সমস্যা ছিল না। শুধু মাত্র মাথাব্যথার কারণে হাসপাতালে আসে। তার দেওয়া ভুল ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গেই রিনি মৃত্যুর কোনে ঢলে পড়ে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিনার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খান, নিহতের স্বামী বাবুল মিয়া, ভাই সুজন খান, নিহতের ছেলে মিসর, পর্নি বেগম, নাজমুল ভূইয়া, শিবপুর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেবি