দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের তাড়াশে মাদক তল্লাশির নামে আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাড়াশ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারের বিরুদ্ধে। গৃহবধূর এমন অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু গৃহবধূর এমন অভিযোগের প্রমান মেলেনি তদন্তে। তবে প্রশাসনিক কারনে সেই এএসআই কে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া-তাড়াশ সার্কেল) অমৃত কুমার সূত্রধর ও তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করেছেন। তবে তদন্তে এর সত্যতা পাননি। পরে শুক্রবার রাতে প্রশাসনিক কারণে এক আদেশে পুলিশ সুপার ওই এএসআইকে ক্লোজড করেন। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর জানান, একটি ভিডিওতে ওই গৃহবধূ যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে আমি নিজে ওই ঘটনার তদন্ত করেছি। তবে তদন্তে শ্লীলতাহানির কোনও সত্যতা মেলেনি।
তিনি বলেন, তদন্তে জানতে পেরেছি ওই নারী ভাত পঁচিয়ে দেশি মদ তৈরি করেন। সেদিনও যখন ওই এএসআই অভিযানে গিয়েছিলেন সেদিনও ওই নারী একটা পাত্রে ২ কেজি চালের ভাত পঁচাচ্ছিলেন। ওই নারী বলেছিলেন যে, তার এক আত্মীয়ের জন্য তিনি সেটা করছিলেন। পরে তিনি সেই ভাতগুলো ফেলে দেন।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, তদন্তে গৃহবধূর সেই অভিযোগের সত্যতা মেলেনি। তবে মাদকের বিরুদ্ধে কোনও অভিযানে গেলে অন্তত একজন উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে যেতে হয়। ওই সহকারী উপপরিদর্শক যেহেতু তা করেননি তাই সেই কারণে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও যে ভিডিওতে ওই নারী অভিযোগ করেছেন সেই ভিডিও দেখে মনে হচ্ছে কেউ তাকে পাশ থেকে কথাগুলো শিখিয়ে দিচ্ছেন।
এফএইচ