দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি। বুধবার (১৪) সন্ধ্যার আগে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা রহিছুল ইসলাম, মঞ্জুর রহমান ও ফরিদুল ইসলাম।
এ সময় স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৫টি সীমকার্ড এবং বাংলাদেশি ৪৯,০৩০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬.৪০ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ১২ লক্ষ ৬ হাজার ৪১৯ টাকা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আফিক হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদেরকে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির এই কর্মকর্তা নিশ্চিত করেন।
এফএইচ