দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে শীতকালীন ভাষা ও গণিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার সামছ উদ্দীন নাহার ট্রাস্ট পরিচালিত উদ্দিপন-বদর সামছু বিদ্যা নিকেতন ক্যাম্পাসে সাবেক অর্থসচিব ও ট্রাস্টি ড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে এই কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ, ট্রাস্টি ড. মো. ফারুক, সামছ-উদ্দিন নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জি, উদ্দিপন-বদর সামছু বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক দীপঙ্কর পালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এদিন গণিত ও ভাষা কর্মশালার পাশাপাশি পিঠা উৎসবের আয়োজন করেন বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বাড়ি থেকে বানানো ঐতিহ্যবাহী সব পিঠার পশরা নিয়ে বসেন বিদ্যালয় প্রাঙনে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিগন।
বাগেরহাট সদর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সামছউদ্দীন আহম্মেদের স্মরণে তার স্ত্রী বেগম রেশাতুন্নাহারের উদ্যোগে ২০০২ সালে সামছউদ্দীন-নাহার ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি স্থানীয়দের স্বাস্থ্য, শিক্ষা, কারিগরি দক্ষতা নিশ্চিতে কাজ করছে।
জেবি