দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে আলোচিত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপু।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হিরন মাহমুদ নিপু আরিফ হত্যা মামলার প্রধান আসামি।
এর আগে গত ২১ নভেম্বর নগরীর বালুচর টিবিগেট এলাকায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি।
পরে নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুকে প্রধান আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় নিপু ছাড়াও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
ঘটনার পর নিহত আরিফের মা আঁখি বেগম জানান, ঘটনার পরই সেখানে গিয়ে দেখেছি সাদা পাঞ্জাবি পরে হিরন মাহমুদ নিপু মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছেন। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ছেলেকে অটোরিকশায় করে হাসপাতালে রওয়ানা হন। যাওয়ার পথে ছেলে তাকে বলেছে, হিরন মাহমুদ নিপু, রনি, মামুন, হেলালসহ ১৫-২০ জন মিলে তার ওপর হামলা চালিয়েছে।
এ সময় তিনি দাবি করেন, নিপুর নেতৃত্বেই তার ছেলের ওপর হামলা হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দলবলসহ নিপুকে দেখেছেন।
জেবি