দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করতে চায় চীন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্য শেষে তিনি চীনা দূতাবাসের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ চীনা রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান করেন।
পরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ প্রমুখ।
জেবি