দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেনী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ফেনী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, সাগরিকা এক্সপ্রেসের একটি বগির ৪টি চাকা রেললাইনের বাইরে পড়ে যায়। এর ফলে একটি বগির সঙ্গে থাকা অপর তিনবগিসহ চারটি বগি আটকা পড়ে।
আটকে থাকা চারটি বগির যাত্রীদের অন্য বগিতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাত্ক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে রেলস্টেশন মাস্টার জানিয়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেবি