দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘোড়া চালিয়ে রঙিন রঙিন পতাকা উড়িয়ে এবং ব্যানার ফেস্টুন প্রদর্শন করে সাতক্ষীরায় সাড়ম্বরে চায়না নববর্ষ উদযাপন করা হয়েছে।
বেসরকারি সংগঠন স্বদেশের আয়োজনে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রা শেষে চীনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত। মাধব দত্ত বলেন, চীনারা বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী ও বিশ্বস্ত বন্ধু। চীনের বন্ধুত্বকে এগিয়ে নিতেই সাতক্ষীরায় চীনা নববর্ষ উদযাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেবি