দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক প্রবাসীল স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঁশঝড় থেকে আরজিনার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরজিনা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।
পাংশা থানা পুলিশ জানায়, পাট্টা গ্রামের একটি বাঁশঝড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পাংশা মডেল থানার এসআই দীপঙ্কর জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
জেবি