দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই স্লোগান সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতিবিরোধী সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওই সমাবেশে হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সমাবেশে ওই বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। তারা সবাই দুর্নীতির বিরুদ্ধে শপথও নেয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এম এম আরাফাত হোসেন। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লোহাগড়া এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ কবির হোসেন, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস প্রমুখ।
এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণি পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে তন্ময় হাসান, জান্নাতি ও ইভা রহমান এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে সাবিহা, সুমাইয়া ইসলাম ও নাফিসা রহমান। রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া দুদকের পক্ষ থেকে দুজন দরিদ্র শিক্ষার্থীর হাতে মাসিক উপবৃত্তির টাকা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জেবি