দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় কারাগার রংপুরের মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হার্টএট্যাক করে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ওই হাজতি স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলার আসামি বলে জানা যায়। তার বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলায়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে হাজতি মনোয়ারুল ইসলাম মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
কারাগার সূত্রে জানা যায়, হাজতি মনোয়ারুল ইসলাম স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলায় গত ১৩ জানুয়ারি রংপুরের আদালতে জামিন আবেদন করলে, বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। তিনি ১৩ জানুয়ারি থেকে কারাগারে থাকা অবস্থায় এর আগে দুইবার অসুস্থ্য হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আজকে সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৭টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, হাজতির মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাইনি। হাজতির মরদেহ মর্গে রয়েছে। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
জেবি