দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) জন্য দুটি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি জি সান নামের একটি মাদার ভ্যাসেল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চায়নার ইউংডাও বন্দর থেকে এটি বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিক টনের এ আনডোলার দুটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে।
ইতোমধ্যে এ বিদ্যুৎকেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ফলে আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে চলতি বছরের জুনে এ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, এই জাহাজসহ দেশি-বিদেশি মোট ২৪০০টি জাহাজের পণ্য খালাসের মধ্য দিয়ে পায়রা বন্দরের মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ১২০০ কোটি টাকা।
পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, আরএনপিএল বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ কয়লা প্রয়োজন হবে তা পায়রা বন্দরের মাধ্যমে আসবে। ফলে বন্দরের অপারেশন কার্যক্রম বৃদ্ধি পাবে।
আরএনপিএল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.আশরাফ উদ্দিন বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি ৮৫ ভাগ। ইতোমধ্যে পরীক্ষা ও কমিশিউনিংয়ের কাজ শুরু হয়েছে। আগামী মে মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। অক্টোবর মাসে দ্বিতীয় ইউনিটের মাধ্যমে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আরএনপিএল বিদ্যুৎকেন্দ্রের জেটিটি ৩৪০ মিটার দৈর্ঘ্যের জেটি। এখানে ২২০ মিটার জাহাজ একুয়ামোডিশন করা যাবে। পায়রা বন্দরের মাধ্যমে পাইলোটিং নেভিগেশন পার্ট, চ্যানেল ওরিয়েন্টেশনের মাধ্যমে এই জেটিতে ৪৬ মিটার ব্রেথের মাদার ভেসেল জাহাজটি এসেছে।
জেবি