দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় বুধবার সকালে সদর উপজেলার মহিশবাতানে এসিআই সিডের পিডিএস স্টেশনে সবজি ফসলের জাত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এসিআই সিডের এরিয়া সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার খায়রুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ৭জন ডিলার, ৭জন রিটাইলার, ৬জন কৃষক ও ৬জন নার্সারি মালিকসহ এসিআই সিডের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ।
এ সময় এসিআই সিডের প্রডাক্ট ম্যানেজার খায়রুল ইসলাম বলেন, এসিআই সিডের উদ্দেশ্য দেশের কৃষকদের সম্পদশালী করে তোলা। তাই এসিআই সিড আধুনিক জাতের বীজ কৃষকদের মাঝে পৌঁছে দিচ্ছে। স্কার্লেট টমেটো হবে এই অঞ্চলের জন্যে একটি সম্ভাবনাময় জাত। জাতটি স্থানীয় এসিআই সিডের পরিবেশকদের দোকানে পাওয়া যাবে। ভালো ফলাফল পেতে এসিআই এর মাঠ কর্মকর্তা অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শ নিতে হবে। উল্লেখ্য, স্কার্লেট টোমেটো জাতটি এসিআই সিড, কোরিয়ার বিখ্যাত নংওবায়ো কোম্পানি থেকে আমদানি করে বাজারজাত করছে। জাতটি রোপণের ৬০-৬৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। জাতটি আগাম, গোলাকার, টকটকে লাল তাই বাজারে চাহিদা বেশি হবে বলে উপস্থিত ডিলাররা মনে করেন।
ডিলাররা আরও বলেন জাতটি শক্ত তাই পরিবহন উপযোগী। আড়তদারের কাছে এই ধরনের জাতের কদর বেশি হয়ে থাকে। স্কার্লেট জাতটির ফল ধরনের বেশি ও ফল শুরু থেকে শেষ পর্যন্ত একই আকৃতির হয় এবং ফলের ওজন ২৫০-২৭০ গ্রাম হয়ে থাকে তাই কৃষক বেশি লাভবান হবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
জেবি