দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আমার স্কুল, আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
শৈশবকালে বৈচিত্রপূর্ণ তরুরাজির সঙ্গে ভালোবাসার বন্ধন বিনির্মাণে মুন্সিগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার এই পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।
প্রথম দিনে মুন্সিগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।
জেবি