দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বাংলা ইশারা ভাষার প্রসার করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরে ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ আবিদা সুলতানা, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এস.এম আনোয়ারুল করিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এবং শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সদস্যসহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ।
জেবি