দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেটের সামনে বুধবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে সাধারণ মুসল্লি পরিষদ।
এ সময় তাদের সর্বোচ্চ মুরুব্বি মাওলানা সাদ কান্দলভীকে বিশ্ব ইজতেমায় আনার জন্য এবং দুই পক্ষের জন্য ইজতেমা ময়দান, দেশের সকল মসজিদ এবং কাকরাইল মসজিদসহ অন্যান্য সুযোগ-সুবিধা সমানভাবে বণ্টন করা হয় সেই উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন করা হয়।
বুধবার সন্ধ্যার মধ্যে মাওলানা সাদ সাহেবের বিশ্ব ইজতেমায় আসার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় সাধারণ মুসল্লি পরিষদের মুফতি আজিম উদ্দিন, মুফতি মিজানুর রহমান, মুফতি আরিফ হোসেন, মাওলানা আনাস, সৈয়দ মাসুদ, আতাউর রহমানসহ দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন।
জেবি