দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে আড়াই মণ গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় পৌর এলাকায় ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, চট্টগ্রামের ভূজপুর উপজেলার সোনাই কড়ই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭) ও বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন বাবলু (২৮)। র্যাব জানায়, পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে প্রস্তুতকৃত দুটি লোহার ঢাকনা দ্বারা আবৃত বক্সের ভেতর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ পিকআপটি থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি