দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করে। নিহত মিজানুর উপজেলার বসিনটারী এলাকার খাইরুল ইসলাম দপ্তরির বড় ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে মিজানুর ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে নিজের ফসলি ক্ষেতে সেচের পানি দেওয়ার জন্য নালা তৈরি করছিলেন।
এ সময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে কোপ দেয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই বেলা ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যায়।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
জেবি