দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালিতে স্ট্রোক করে আলমগীর হাওলাদার (৪০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ইতালির নেপোলি শহরে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
মৃত প্রবাসী আলমগীর হাওলাদার নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দিগম্বরপট্টি এলাকার মৃত নুরু হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী সোনিয়া, ছেলে আব্দুল্লাহ ও সুরভী ও মিম নামের দুই মেয়ে সন্তান রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে দুই বছর আগে লিবিয়া হয়ে ইতালি পৌঁছান আলমগীর হাওলাদার। ইতালির নেপোলি শহরে তিনি কাজ করতেন। দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি তাদের পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহটি দেশে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা করব।
জেবি