দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা ক্যানসার কেয়ার অ্যান্ড ও ওয়েলফেয়ার সেন্টারের মহাসচিব ডা. মনোয়ার হোসেন।
অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা ক্যানসার কেয়ার অ্যান্ড ওয়েল ফেয়ার সেন্টার ও রোটারি ক্লাব অব সাতক্ষীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটি অফ সার্জিক্যাল অনকোলজিস্ট বাংলাদেশের সভাপতি ডা. ছয়েফ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘আসুন কমাই সেবার ব্যবধান’।
জেবি