দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে তিন তলা ছাঁদে সাইবোর্ড লাগাতে উঠে বিদ্যুতায়িত নিচে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশ কুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, ঘটনার দিন রাতে ওই ২ শ্রমিক পৌরশহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে ওঠেন সাইনবোর্ড লাগানোর জন্য। এরপর অসাবধানবশত বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় ২ জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নুর মোহাম্মদকে ঢাকা নেওয়া পথে মারা যায়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এফএইচ