দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ছোলা আমদানির অনুমতি দিয়েছে সরকার। একইসঙ্গে ৩ হাজার ৪০০ মেট্রিক টন মসুরডাল আমদানির অনুমতি দেওয়া হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সোনামসজিদ স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রমজান উপলক্ষে ৮ আইপিতে ভারত থেকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ছোলা ও ৩ হাজার ৪০০ মেট্রিক টন মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। পর্যায়ক্রমে আমদানিকারকরা এসব পণ্য আনবেন।
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, এখনো ছোলা ও মসুর ডাল বন্দরে আসেনি। তবে শুনছি আমদানির অনুমতি হয়েছে। রমজান উপলক্ষে হয়তো আসবে। স্থলবন্দরে সব কর্যক্রম স্বাভাবাকি রয়েছে। প্রতিদিন ২০০-২৫০ ভারতীয় পণ্যবাহি ট্রাক বন্দরে প্রবেশ করছে। তবে ফল আমদানি হচ্ছে না।
জেবি