দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুতায়িত হয়ে মেহেরপুরের গাংনীতে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সেচ শেষ হওয়ায় তিনি পাম্প বন্ধ করতে যান। এ সময় সুইচে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর বিষয়টি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেবি