দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন সিএনজি যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন একই দিন সকালে ঘাটাইলে ট্রাকচাপায় একজন সিএনজি চালক নিহত ও তিন সিএনজি চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ১টার দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল সাংবাদিকদের জানান।
নিহতরা হলেন ভ্যানচালন সাত্তার (৪০) উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মণ্ডলের ছেলে ও মমিন (৩৭) কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাজমুল জানান, গোহালিয়াবাড়ী থেকে ভ্যান চালক কাঁচামাল নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এসআই নাজমুল জানান, লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় আনা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক ও সিএনজিকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক টিটু খাঁ নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া জানান।
জেবি