দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিয়ানমারের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের নব নিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমরা কারো সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে চলতে চাই।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন। তিনি আরও বলেন, মিয়ানমারের সঙ্গে চলামান যে উত্তেজনা দেখা যাচ্ছে, তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। জনবল বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি বৃদ্ধি করা হয়েছে। বিষযটি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আমাদের সামুদ্রিক যে নিরাপত্তা রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে অনেক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে মূল সমস্যাটা সমাধান করা। আমরা মনে করি রোহিঙ্গা পুশইন বা পুশআউট কোনো সমাধান নয়, একটি দীর্ঘস্থায়ী সমাধান দরকার।
এটা তাদেরকেই (মায়ারমারকে) করতে হবে। আমার সতর্ক অবস্থানে রয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি।
এর আগে সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কোস্ট গার্ডের ঊর্ধ্বতণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি