দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের ৪৭টি দেশ থেকে দুই হাজার বিদেশি মেহমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) টঙ্গীতে ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিত্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ইজতেমায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ভারত পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বৃষ্টি নিয়ে চিন্তিত ছিলাম। এখন বৃষ্টি না থাকায় স্বস্তি প্রকাশ করছি।
ইজতেমার সার্বিক প্রস্তুতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো ধরনের সমস্যা নেই। আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলীগ জামাতের বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী রোববার (০৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে। এরপর আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।
ডিপি/