দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জয়পুরহাটে ৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের মাহমুদুল হাসান, একই উপজেলার তাজপুর গ্রামের মোস্তাকিম হোসাইন ও আক্কেলপুরের গোপীনাথপুর এলাকার মোছা. সানজিদা বেগম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দিতে আসা তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জেলার ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসবের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদরাসা এই তিনটি কেন্দ্রে তিনজনকে আটক করা হয়েছে। তারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দিতে এসেছিল। তারা এখন থানা হেফাজতে আছে।
জেবি