দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় স্বপ্না রানী ভৌমিক নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত স্বপ্না রানী জেলার দাগনভূঞা উপজেলা রেজিস্টার কার্যালয়ে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। স্বামী পরিমল ভৌমিক ও ৩ সন্তান নিয়ে ফেনী পৌরসভার মাষ্টার পাড়ার এএস টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে সহদেবপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে সহদেবপুর মৌলভীবাজার রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ওই নারী বেঁচে আছে এমন ধারণা থেকে পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহতের পরিবার জানায়, মাস্টার পাড়ায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন স্বপ্না রানী। বাসার গৃহপরিচারিকাকে ডেকে আনতে সহদেবপুর এলাকায় গিয়েছিলেন তিনি। পরে স্থানীয় ব্যক্তিদের কাছে দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাহাঙ্গীর বলেন, স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে সহদেবপুর রেলক্রসিং এলাকায় একটা নারীকে রেললাইনে পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ফেনী অতিক্রম করার সময় সহদেবপুর রেলক্রসিংয়ের বেড়িয়ার পালানো হলেও ওই নারী দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খেয়ে রেললাইনের পাশে পড়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তি আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়। নিহতের শরীরে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এফএইচ