দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
আটক আসামি মনির হোসেন চট্টগ্রামের কোতোয়ালি থানার মোজজাটেক গ্রামের শফিকের ছেলে ও ফাতেমা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল দিঘিরপাড় এলাকায় বিপুল পরিমাণ মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
জেবি