দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব ইজতেমা ময়দানে অগ্নিনিরাপত্তা প্রদানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুরো ইজতেমা ময়দান ৩৫৭ জন অগ্নিনিরাপত্তা প্রদান করবেন। এছাড়া তাৎক্ষণিক অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় দুজন করে ফায়ার ফাইটার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে ৩টি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১০২০৮৬৬ এই মোবাইল নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে। দলে দলে ইজতেমায় আসছেন মুসল্লিরা।
এদিকে দ্রুত অগ্নিনির্বাপণের জন্য তুরাগ নদীসহ ময়দানের চারপাশে দিন-রাত ২৪ ঘণ্টা ১৪টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ময়দানের বিভিন্ন স্থানে ৩টি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে ৪টি অ্যাম্বুলেন্স, টু-হুইলার, রেসকিউ কমান্ড বাহন প্রস্তুত রয়েছে।
এছাড়া নৌদুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদীতে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল রাখা হয়েছে। এছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই থাকবে।
জেবি