দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (২৪) ও মো. সাদ্দাম মিয়া (২২) নামের দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি মো. আল আমিন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের মৃত শামছুল হকের ছেলে এবং মো. সাদ্দাম মিয়া একই গ্রামের মো. ভুট্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে কুসুমহাটি চৌরাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মো. আল আমিন ও মো. সাদ্দাম মিয়াকে আটক করে তাদের দেহ তল্লাশি করে তাদের দুজনের পরিহিত প্যান্টের পকেট থেকে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতের ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি