দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। নিজের উচ্চতর ডিগ্রির জন্য কলেজ বন্ধ ঘোষণা করে ১৭ দিন মালেশিয়া ঘুরে এলেন তিনি।
শিক্ষা অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশ গমন ও কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব না দিয়ে কলেজ বন্ধ করায় হাফিজুর রহমানকে শোকজ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
শোকজের চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাকে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা বলেন, স্যার উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাবেন এটা ভালো কথা। তবে এরজন্যতো পুরো কলেজ ছুটি দেওয়ার দরকার নেই। কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব দিয়ে ছুটিতে গেলে তিনি ভালো করতেন।
তিনি জানান, সামনে পরীক্ষা ও নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। এমন সময়ে দীর্ঘদিন ছুটি দেওয়াতে শিক্ষার্থীদের একাডেমির ক্লাস পরীক্ষা সম্পন্ন করতে বাধাগ্রস্ত হবে।
জানা যায়, যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান মালেশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়ের এমএসসি ব্যাচের পরীক্ষার্থী। পরীক্ষা এবং ক্লাসে যোগদান করার জন্য তিনি পাঁচ জানুয়ারি মালিয়েশিয়াতে রওয়ানা হন।
এর আগে শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ছুটিতে বিদেশ গমন এবং কলেজের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব না দিয়ে ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি বিধিবহির্ভূতভাবে নোটিশের মাধ্যমে শীতকালীন ছুটি ঘোষণা করেন।
ক্লাস ও পরীক্ষার এমন সময়ে হঠাৎ করে কলেজ ছুটি দেওয়াতে একাডেমিক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ছুটিতে বিদেশ গমন এবং কলেজের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব না দিয়ে এই ছুটি ঘোষণা করাতে কারণ দর্শানো (শোকজ) নোটিশ করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
গেল জানুয়ারির ২১ জানুয়ারি জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নোটিশের মাধ্যমে শীতকালীন ছুটি ঘোষণা করে কলেজের কার্যক্রম বন্ধ রেখেছেন। উক্ত বিধিবহির্ভূত ছুটি ঘোষণা সংক্রান্ত কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই। এমনকি গভর্নিং বডিও এ বিষয়ে অবগত নয়। বিধিবহির্ভূত শীতকালীন ছুটি ঘোষণা করার বিষয়টি চাকরি বিধি ও শৃঙ্খলাপরিপন্থী। এমতাবস্থায় এ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণা করা হবে না পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে তার কারণ দর্শনোর জন্য বলা হয়েছে।
এই বিষয়ে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, উচচতর ডিগ্রির জন্য আমি পাঁচ জানুয়ারি মালেশিয়াতে গেছিলাম। এজন্য আট জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছিলাম। এখন তেমন ক্লাস বা কোনো পরীক্ষা নেই। তাই শীতকালীন ছুটি ঘোষণা করেছিলাম। পাঠদান না থাকলেও কলেজের কার্যক্রম চালু ছিল বলে দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শোকজ করেছিল। আমি গত ২৮ জানুয়ারি শোকজের চিঠি পেয়েছিলাম। শোকজের জবাব দিয়েছি ২৯ জানুয়ারি। এই ছুটিতে প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।
জেবি