দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই জহিরুল আলমের (৪১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জহিরুল তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। বিকেলে পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
জেবি