দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান ফিলিস্তিনি যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার সাধারণ নিরীহ মানুষের দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংস হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাড়িঘরসহ বেশিরভাগ স্থাপনা।
বাংলাদেশের মানুষের একান্ত ভালবাসা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড মোজো ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই অংশ হিসাবে কুমিল্লা নগরে অনুষ্ঠিত হলো মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে শোভাযাত্রা বের হয় নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম জানান, যুদ্ধ কারো জন্যই কাম্য নয় আমরা চাই দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক মানবিক দিক বিবেচনা করেই মোজো এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
দেশীয় ব্র্যান্ড মোজোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।
জেবি