দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা তিতাসের বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ঢাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।
ব্রিফিংএ র্যাব জানায়, ২৩ জানুয়ারি তিতাসের বাতাকান্দি বাজারের কয়েকটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়।
পরে গতকাল রাতে ঢাকার কদমতুলির ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জরিত বরিশালের বদুল্লা এলাকার বশির মোল্লা, একই এলাকার বাবু মোল্লা, মাদারীপুরের থানথলি এলাকার সাইদুর জোকদার, পটুয়াখালীর পাগলা এলাকার মিজানুল হাওলাদার ও ফরিদপুরের গুনবাহা এলাকার মো. মাহাদী হাসান ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পরলে বাতাকান্দি বাজারের স্বর্ণের দোকানদারসহ এলাকাবাসীর মাঝে স্বস্তি পরিলক্ষিত হয়।
এলাকাবাসী প্রশাসনের কাছে ডাকাতির সঙ্গে জড়িত বাকি ডাকাতদের গ্রেপ্তারসহ এলাকার কে কে জড়িত তা উদঘাটন করে মালামাল উদ্ধারসহ ডাকাতদের কঠোর শাস্তি দাবি করেন।
জেবি