দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চারবারের প্রধানমন্ত্রীসহ মোট ৫ বারের প্রধানমন্ত্রী।
তিনি জাতীয় সংসদ নেতা হিসাবে জাতীয় সংসদ পরিচালনার সঙ্গে আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। বাংলাদেশের সকল জনগণকে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গতকাল থেকে আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আপনারা দেখেছেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এসেছেন। সংবিধান অনুযায়ী তিনি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের আলোকেই সংসদে সংসদ সদস্যদের আলোচনা চলমান থাকবে। এছাড়া আমাদের অন্যান্য যে কার্যপ্রণালী রয়েছে, সংবিধান অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান থেকে শুরু করে সংসদ সদস্যের অংশগ্রহণমূলক যে কার্যপ্রণালী সেগুলো চলমান থাকবে।
এ সময় জাতির বীর শহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিপ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল।
এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
জেবি