দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ দুজনকে কারাদণ্ড ও একইসঙ্গে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন হোসেন শাহিন র্যাবের একটি দল নিয়ে এই অভিযান চালায়। এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ছয় মাস ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও তার মালিক আবুবকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
অভিযানে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হক, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকারসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি