দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পৌরশহরের ফেরিঘাট এবং নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।
এর মধ্যে রুচিতা হোটেলকে ৮ হাজার টাকা, আজাদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মা- বাবার দোয়া মেডিকেল হলকে ৭ হাজার টাকা, চব্বিশ ঘণ্টা মেডিকেল হলকে ৫ হাজার টাকা এছাড়া তাজউদ্দীন মৃধার মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.শাহ সোয়াইব মিয়া। তার সহযোগিতায় ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. শাহ সোয়াইব মিয়া জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে পাচ ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি