দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন সেতুর ডাইভারশনের পাশে লিলু খালের পাড় হতে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম শাহ কামাল (৩৫)। তার বাবার নাম মৃত জুবেদ আলী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শাহকামাল বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারে যায়। রাতে বাড়ি না ফেরাতে রাত চারটা পাঁচটার সময় তার স্ত্রী শেফালি বেগম বাড়ির সবাইকে জানায়। পরে বাড়ির মানুষ আত্মীয়-স্বজন থেকে শুরু করে আশেপাশে খুঁজে কোথাও পায়নি শাহ কামালকে।
পরে আজ ২৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নটার সময় রনি মিয়া নামে এক যুবক বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে খালের পাড়ে আসতেই চোখে পড়ে লাশ।
এ সময় সে থ্রিপল নাইনে বিষয়টি জানাতেই নালিতাবাড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর জানাজানি হতেই সবাই চিনতে পারে এটা শাহকামালের মরদেহ।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি