দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্ষুদ্র কুটিরশিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
তিনি বলেন, কুটিরশিল্পকে ধরে রাখতে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার। এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। তাই উদ্যোক্তাদেন সব ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে গ্যাসের মজুদ আছে তাই এখানে সার কারখানার সাম্ভ্যবতা যাচাই করা হচ্ছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
ভোলা বিসিক শিল্পনগরির চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. জুয়েল।
আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ।
১৯৯৩ সালে ভোলা শহরের চরনোয়বাদ চৌমুহনীসংলগ্ন এলাকায় ১৪ একর জমির উপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন বিসিক স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯টি প্লটে ৫০টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরী।
'সি' ক্যাটাগরির এই বিসিকে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণার পর থেকেই উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবায়ন হলো।
জেবি