দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে স্কুল ভবন নির্মাণের অগ্রগতি জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাব ঠিকাদারের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন লাঞ্ছিতের শিকার ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সরেজমিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয়ে গিয়ে এ তথ্য জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শাকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী টুলুর বিরুদ্ধে নানা প্রকার প্রভাব খাটানোর অভিযোগও পাওয়া যায়।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার এক্সটেনশনের কাজ পায় সাদিয়া কন্সট্রাকশন। রাজস্ব খাতের ৭০১৬ কোডের নির্মাণ কাজের ব্যয় ধরা হয় ৮০ লক্ষ টাকা। পরে সাদিয়া কন্সট্রাকশনের নিকট থেকে কাজটি কিনে নেয় শাকরাইল ইউনিয়ন আওয়ামী লগের সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী টুলু। কাজের মেয়াদ দুই বছর দেওয়া থাকলেও ৫ বছরে কাজ শেষ করতে না পারায় ঐ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক সুশীল কুমার সাহা ও ম্যানেজিং কমিটির সদস্যরা কাজের অগ্রগতি জানতে চাওয়ায় সুশীল কুমার সাহাকে লাঞ্ছিত করে এবং নানা প্রকার হুমকি দেন টুলু। এ ঘটনায় ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন লাঞ্ছিতের শিকার ঐ শিক্ষক।
এ বিষয়ে অভিযোগকারী সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক সুশীল কুমার সাহা বলেন, সাব ঠিকাদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী টুলু তার সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ায় বিদ্যালয়ের সভাপতিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এরপরই তিনি অবসরে যাওয়ায় আর কিছু জানেন না বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সাব ঠিকাদার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী টুল বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নানা অনিয়মের সাথে জড়িত। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার বিদ্যালয়ের ভবন নির্মাণের সাব ঠিকাদার মোহাম্মদ আলী চৌধুরী টুলু নানাভাবে প্রভাব বিস্তার করে কাজ ধীরগতিতে করে আসছে। এর কারণ জানতে চাইলে তার বিদ্যালয়ের শিক্ষকদের নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে। এছাড়া ঠিকাদার ঠিকমতো কাজ না করায় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে টুলু ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে নানা প্রোগান্ডা ও মিথ্যাচার করছে। এছাড়া একজন শিক্ষককে লাঞ্ছিত করা খুবই দু:খজনক বলেও জানান তিনি।
এফএইচ