দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক যাত্রী।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাঘাবাড়ীর এনএস তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাদপুরের উপজেলার বিলকলমী গ্রামের মৃত শহীদ সরকারের মেয়ে মোছা. আঞ্জুমান রোজী ও তার স্বামী মো. আনসারুল ইসলাম।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, বাঘাবাড়ীর এনএস তেল পাম্পের সামনে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।
পরে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জেবি