দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিতর্কিত আরিফ সরকারকে অবশেষে বদলি করা হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সব শ্রেণি-পেশার মানুষ। গত জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের ডেকে তিনি নৌকায় ভোট চেয়েছেন।
তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ঘুষ দাবিসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। গত রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক রুপক রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
বদলি হওয়া এ কর্মকর্তাকে আগামী ২৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় একই তারিখ হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তা আরিফ সরকারকে তার দায়িত্বে থাকা নথিপত্র তালিকা করে এবং মূলধনী সম্পদ সমূহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর কাছে যথাযথভাবে হস্তান্তর করে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে জমাদান পূর্বক যোগদান করবেন।
উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন থেকে বদলির বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পত্র পাঠানো হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়নের বিস্তর অভিযোগ রয়েছে।
জেবি