দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মেঘনায় ডুবে যাওয়া ট্রলার দুই দিন চেষ্টার পর উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে এখনও নিখোঁজ আছেন ট্রলার মালিক আ. রাজ্জাক ও তার ছেলে পারভেজ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটার দিকে নদীর ৭০ ফুট তলদেশ থেকে সনাতন পদ্ধতিতে টেলে তুলে আনতে সক্ষম হন তারা। এরপরেই উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।
বিআইডব্লিটিএ এবং বেসরকারি প্রতিষ্ঠান আলম ডুবুরি দল এ উদ্ধার কাজে অংশ নেয়। এ ছাড়াও ফায়ার সার্ভিস, নৌপুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করে।
এর আগে সোমবার স্থানীয় জেলেদর প্রচেষ্টায় ডুবন্ত ট্রলারটি সনাক্ত করা গেলেও তা উদ্ধার হয়নি। তবে মঙ্গলবার যৌথ প্রচেষ্টায় তা উদ্ধার হয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল বলেন, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আমরা উদ্ধার অভিযান সমাপ্ত করেছি। তবে নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ ও কোস্টগার্ডকে বলা হয়েছে। লাশ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
গত রোববার রাতে ভোলার মনপুরা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে তীব্র স্রোতে মেঘনার জোরখাল পয়েন্টে ডুবে যায় রাজ্জাক মাঝির পণ্যবাহী একটি ট্রলার। ৭জনের মধ্যে ৫ জন জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ ২ জন।
জেবি