দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় তীব্র শীতে জবুথবু হয়ে পরেছে খেটে খাওয়া মানুষ। ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে তাপমাত্রা। মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীত অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ছয়টার দিকে চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
সর্বশেষ সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল আটটার দিকে রোদ উঠলে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯ টায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সোমবার রাত ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আজ রোদের দেখা পাওয়া গেলেও আগামীকাল ২৪ জানুয়ারি চুয়াডাঙ্গার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এতে জেলার বিভিন্ন জায়গায় ছিটেফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
জেবি